হুবেই প্রদেশের স্কুলগুলো আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখর

সারাবিশ্বে এখন করোনার তান্ডব চলছে। গৃহবন্দী গোটা বিশ্বের শক্তিধর দেশগুলোও। ঠিক এমন সময় মহামারী ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের স্কুলগুলো খুলে দেয়া হচ্ছে। তাদের প্রদেশে টানা ৩২ দিন ধরে নতুন কোনো করোনা আক্রান্ত রোগীও নেই। দেশটির জাতীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে খবর প্রকাশ করেছে।

তাদের প্রকাশিত খবরে জানানো হয়, হুবেই প্রদেশে খুলতে শুরু করেছে স্কুল। ছেলেমেয়েরা ফিরতে শুরু করেছে তাদের প্রাণপ্রিয় স্কুলে। তবে স্কুলে প্রবেশের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম নীতি মেনে তারপর প্রবেশ করতে হবে। স্কুলে ফিরে আসার আগে অবশ্যই সব শিক্ষার্থীদের করোনা টেস্ট করতে হবে সেই সাথে ক্লাসরুম থেকে শুরু করে স্কুল ক্যানটিনে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে চীনের একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। বুধবার চীনে দুজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৮৮৩ জনে। তবে মৃতের সংখ্যা আগের মতই আছে ৪ হাজার ৬৩৩ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর