মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে মাছ ও সবজি বিতরণ

মাগুরায় সাবেক ছাত্রলীগ নেতা মো: রাসেল রিমনের উদ্যোগে ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল মোল্লার সহযোগিতায় শতাধিক গরীব মানুষের মাঝে মাছ ও সবজি বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের মোল্লা পাড়ায় স্থানীয় গরিব মানুষের মাধ্যে মাছ ও সবজি বিতরণ করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল,জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক সাইমুন হাসান রনি, দপ্তর সম্পাদক আবির আহম্মেদ ইভান, জেলা ছাত্রলীগ নেতা তানজিদ রায়হান অপু, ইলিয়াস মোল্লা, রবিন, তামিম প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর