কুষ্টিয়ার কুমারখালীতে ২৬০ পিচ ইয়াবাসহ হাবিবুর রহমান (২৮) ও মুহিন (২০) নামের দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বাঁশগ্রাম বাজার পাড়ার আব্দুল হান্নান মন্ডলের ছেলে হাবিবুর ও ভড়ুয়া পাড়ার আনসারের ছেলে মুহিন।
ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাগুলাট ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ২৬০ পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান,আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তা বাজার/এম.সি