গত ২৪ ঘন্টায় নতুন করে আরও প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা (২৫) করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে পটুয়াখালীতে আক্রান্তের সংখা বেরে দাড়িয়েছে মোট ৩০ জনে।
মঙ্গলবার (৫ মে) রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত সনাক্ত হয়েছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন।
বার্তা বাজার/এম.সি