এমপি হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন

ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা (৭৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (০৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার একান্ত সহকারী জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার (৫ মে) গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এই গুজব নাকচ করে দেন তার ছেলে রায়হান জামিল রিপন। তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়।

২০১৮ সালের ৩১ ডিসেম্বরের নির্বাচনে ঢাকা-০৫ (ডেমরা-যাত্রাবাড়ী ও আংশিক কদমতলী) আসনে নৌকার প্রতীক নিয়ে চতুর্থবারের মতো বিপুল ভোটে জয়ী হন মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর