পুকুরের পানিতে ডুবে আপন ভাই-বোনসহ ফেণীর পৃথক দুটি উপজেলায় ৩ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ মে) বিকালে জেলার দাগনভুইয়া ও সোনাগাজী উপজেলায় এই ঘটনা ঘটেছে।
নিহত শিশুরা হলেন- সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ চর সোনাপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে তাসফিয়া (৪) ও ছেলে রিজভী (৫) এবং দাগনভূইয়ার সালাম নগর গ্রামের আবু তাহেরের ছেলে তানজিমুল আহম্মেদ তাওসিফ (৩)।
নিহত দুই ভাই-বোনের বাবা মিজানুর রহামান জানান, তার ৫ বছর বয়সী ছেলে রিজভী হোসেন ও চার বছর বয়সী মেয়ে তাসপিয়া খেলা করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা বাড়ীর পাশে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। এসময় তারা তাদের উদ্ধার করে সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম পলাশ বলেন, পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর বিষয়টি সম্পর্ক পুলিশ্কে জানানো হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।
এদিকে মঙ্গলবার বিকেলে দাগনভূইয়া উপজেলার সালাম নগর গ্রামে প্রবাসী মো. আবু তাহেরের তিন বছর বয়সী ছেলে তানজিমুল আহম্মেদ তাওসিফ পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুবাইয়েত বিন করিম জানান, শিশুটি বাড়ীর সামনে খেলার সময় পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়। পরে তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এসজে