ওরা কি বিষ খাইয়ে মেরে ফেলার মত অপরাধ করেছিল?

মাদারীপুরে বিলুপ্তপ্রায় প্রজাতির ১১টি নিরীহ বানিরকে দুর্বৃত্তরা বিষ খাইয়ে হত্যা করেছে। মঙ্গলবার (৫ মে) বিকালে এই ঘটনাটি ঘটেছে মাদারীপুর পৌরসদরের চরমুগুরিয়া এলাকায়।

নিরীহ এই প্রাণীগুলোর মরে পড়ে থাকার দৃশ্য ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে সচেতন মহল সমালোচনা করছে। ক্ষুদ্ধ হয়েছে এলাকাবাসীও।

স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, এলাকায় এক বেকারী কারখানার মালিক এই নির্মম হত্যাকান্ড ঘটিয়েছে।

এ ঘটনায় স্থানীয় জেলা বন বিভাগের কোনো কর্মকর্তার বক্তব্য নেয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের চরমুগরিয়া অঞ্চলে মুক্তিযুদ্ধের আগে এ বনে ১০ হাজারের মতো বানর ছিল। জঙ্গল কমে মানুষের বসতি বেড়ে যাওয়ায় খাদ্যাভাবে বানরের সংখ্যাও কমে গেছে। জেলা বন বিভাগের তথ্য মতে, চরমুগরিয়ায় এখনও আড়াই হাজারের মতো বানর আছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর