মহামারী করোনা পরিস্থিতির জন্য সীমিত পরিসরে, সংক্ষিপ্তভাবে পালন করা হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। প্রতিবারের মত এবার তারা ফানুস উড়াবে না। এমনকি ঘরে বসেই প্রার্থনা করবে।
বৌদ্ধের মতে প্রায় আড়াই বছর আগে তাদের ধর্মের প্রনেতা গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিল। তার জন্ম, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখি পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে ‘বুদ্ধ পূর্ণিমা’ বলা হয়ে থাকে।
প্রতি বছর উৎসবমুখর পরিবেশে এ দিনটি উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে এই বছর করোনার কারণে কোনো উৎসবই পালন করছেন না তারা। ঘরোয়াভাবে প্রার্থনার মধ্য দিয়েই এ দিনটি উদযাপন করা হবে। সর্বজনীন উৎসব ছাড়াও অনেকে শুভেচ্ছা ও সংহতি বিনিময় করার জন্য তাদের পরিবার, আত্মীয়স্বজন এবং বন্ধুদের নিয়ে এ দিনটি কাটিয়ে থাকেন।
সকালে, ভক্তরা মন্দিরে যান, যেখানে তারা বুদ্ধের মূর্তিতে পূজা, মোমবাতি, ধূপ, ফুল এবং প্রার্থনা করে সময় ব্যয় করে থাকেন। অনেকে এ দিনে বাড়িতে নারায়ণের পূজাও করে থাকেন।
বার্তাবাজার/এসজে