কক্সবাজারে ছাত্র ও মোয়াজ্জিনসহ ১০ জন করোনায় আক্রান্ত

কক্সবাজারের চকরিয়া-পেকুয়ায় মসজিদের মোয়াজ্জিন ও বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ১০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপতালে নমুনা পরীক্ষার পর তাদের করোনা শনাক্ত হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ ৯ জনের করোনা সনাক্তের তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, পেকুয়ায় একজন করোনা আক্রান্ত হয়েছেন। সে পেকুয়া সদরের মোস্তাক আহমদের ছেলে কায়সার (২৫) বলে জানা গেছে।

ডা. মোহাম্মদ শাহবাজ বলেন, চকরিয়া উপজেলা থেকে ২৪জনের নমুনা সংগ্রহের পর কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মধ্যে ৯ জনের করোনা পজেটিভ আসে।

গত ২৯ এপ্রিল চকরিয়া পৌরসভার ফুলতলা এলাকার অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুলের শিক্ষক মোক্তার আহমদ চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর তার পরিবারের ৩ জন আক্রান্ত হলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ জানান, করোনা সনাক্তের পর আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে। এ নিয়ে চকরিয়ার এসিল্যান্ডসহ ১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর