করোনা ঠেকাতে ব্যর্থ হওয়ায় তাজিকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত

চীন থেকে ছড়িয়ে করোনা ভাইরাস এখন বিশ্বের প্রায় সব দেশে। ক্রমশ দীর্ঘ হচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বশেষ যে দুটি দেশ আক্রান্ত হয়েছে তাজিকিস্তান তার মাঝে একটি। ৩০ এপ্রিল দেশটিতে প্রথম করোনারোগী শনাক্ত হলেও ইতোমধ্যে ৩০০ জন আক্রান্ত হয়ে পড়েছেন। মারা গেছেন ৫ জন। তারই জেরে দেশটির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে।

সংক্রমণ ঠেকাতে ব্যর্থ হওয়াই মূলত দেশটির স্বাস্থ্যমন্ত্রী নাসিম ওলিমজোদার বরখাস্ত হওয়ার কারণ। রাষ্ট্রপতি ইমমালি রহমান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে তার পদ থেকে সরিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়। ২০১৭ সাল থেকে নাসিম ওলিমজোদার দেশটির এই মন্ত্রণালয়ের শীর্ষ পদে আসীন ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তাজিকিস্তানে সেনাবাহিনীর সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং তাদের পরিবারের অনেকে করোনায় আক্রান্ত হয়েছেন। সে কারণেই চাপের মুখে স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর