মৌলভীবাজার সদর হাসপাতালের ডাক্তার, নার্স এবং কর্মচারীসহ নতুন করে আরও আটজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে হাসপাতালের মোট ১০ জন করোনায় আক্রান্ত হলেন।
মঙ্গলবার (০৫ মে) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন বলেন, আক্রান্তদের মধ্যে চারজন ডাক্তার রয়েছেন। নতুন আক্রান্ত আটজনের আগে গত দুইদিনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও এক টেকনিশিয়ান করোনায় আক্রান্ত হন। সবার সঙ্গে আলাপ করে সদর হাসপাতাল লকডাউনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সিভিল সার্জন।
বার্তাবাজার/এমকে