প্রথমবার রাশিয়ার সমুদ্রে প্রবেশ করল মার্কিন যুদ্ধজাহাজ

কোল্ড ওয়ারের পর প্রথমবার রাশিয়ার সমুদ্রে প্রবেশ করল মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ। রাশিয়ার ব্যারেন্টস সি-তে প্রবেশ করেছে ওই জাহাজগুলি।

সোমবার মার্কিন নেভির তরফ থেকে জানানো হয়েছে যে ওই অভিযানে রয়্যাল নেভির এইচএমএস কেন্টের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়েছে মার্কিন নেভির তিনটি ডেসট্রয়ার। আরও জানা গিয়েছে যে ১৯৮০-র পর থেলে মার্কিন নৌবাহিনী ওই অঞ্চলে জাহাজ নিয়ে যায়নি।

সমস্যা এড়াতে এই বিষয়ে অবশ্য আগেই রাশিয়াকে জানিয়ে দিয়েছিল আমেরিকা। ১ মে রুশ প্রতিরক্ষা মন্ত্রককে এই বিষয়ে নোটিশ দেওয়া হয়। রাশিয়ার নর্দান ফ্লিট ওই নৌবাহিনীকে ট্র্যাক করছে। রাশিয়া যেহেতু আর্কটিকে বিশাল সামরিক বাহিনী সাজাচ্ছে, সেই খবর পেয়েই মার্কিন ও ব্রিটিশ বাহিনী এই সিদ্ধান্ত নিয়েছে।

ওই ব্যারেন্টস সি-তে রয়েছে প্রচুর হাইড্রো কার্বন। ফলে, ওই অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার অধিকারেই রয়েছে ওই সমুদ্র।

ওই সমুদ্রে অভিযানে অংশ নেয় ইউএসএস ডোনাল্ড কুক, ইউএসএস পোর্টার, ইউএসএস রুজভেল্ট। সোমবার সকালে সমুদ্রে প্রবেশ করে ওই মার্কিন রণতরী গুলি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর