বিষ খাইয়ে ১১ বানর হত্যাা

বর্তমানে বিলুপ্তির পথে বানর নামক প্রাণীটি। আর বিলুপ্তি প্রজাতির ১১টি বানরকে বিষ খাইয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার চরমুগুরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

মাদারীপুর শহরের এই বানরগুলো শত বছর ধরে চরমুগরিয়া বন্দরের মানুষের পাশাপাশি বসবাস করে আসছে। স্থানীয়রা জানান, গতকাল বিকেলে বানরগুলোকে ফেলার উদ্দেশ্যে কে বা কারা বিষ খাইয়ে দেয়। এতে ১০টি বানর মারা গেছে। স্থানীয়রা মৃত বানরগুলোকে মাটি চাঁপা দিয়েছে। একটি বানর অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার গুপ্ত বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরমুগুরিয়া গ্রামে গিয়ে দেখি স্থানীয়রা ১১টি বানরকে মাটি চাপা দিয়েছে। একটিকে অসুস্থ পাই। অসুস্থ বানরটিকে দ্রুত প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি মাদারীপুর সদর থানাকে অবহিত করেছি।’

তিনি বলেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে ধারণা করছি, বানরগুলোকে কে বা কারা বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করেছে।’

মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মাসুদ পারভেজ বানর হত্যার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বানরগুলো মাদারীপুরের ঐতিহ্য। তাদের হত্যার বিষয়টি খুবই অমানবিক। আমরা এর বিচার চাই।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর