যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭১ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসের ভয়াল থাবায় বেসামাল ক্ষমতাধর মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৭১ হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যান ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী ৬মে রাত ২টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে ৭১ হাজার ৫৪৮ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১২ লাখ ২৮ হাজার ৭৩৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯০০ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৯৩৫ জন।

এদিকে করোনায় মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার ৪২৭ জন। ইতালিতে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন।

গত বছরের শেষের দিকে চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৭৮৮ জনের। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩৭ লাখ ৮ হাজার ৭০৫ জন। এছাড়াও সুস্থ হয়েছেন ১২ লাখ ৩৪ হাজার ৪৯১ জন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর