প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটের সময় দায়িত্ব পালন করতে গিয়ে নারায়ণগঞ্জে পুলিশের ৫৭ পুলিশ সদস্য নিজেরাই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্য থেকে ইতোমধ্যে ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। আরও ৫ জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ (এসপি) সুপার মোহাম্মদ জায়েদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত জেলা পুলিশের ৫৭ জন সদস্য কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন সুস্থ হয়ে উঠেছেন। আরও পাঁচজনের পরবর্তী করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে। কয়েকদিনের মধ্যে সুস্থতার ছাড়পত্র পাবেন তারাও।
তিনি আরও বলেন, আক্রান্তরা জেলা পুলিশ লাইনস, ফতুল্লা স্টেডিয়ামের আইসোলেশন সেন্টার ও ঢাকায় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেই আবার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন। তবে সবার শারীরিক অবস্থা ভালো আছে। দ্রুত সুস্থ হয়ে উঠবেন সবাই।
বার্তা বাজার / ডাব্লিও.এস