সমালোচনার ভাইরাসে আক্রান্ত বিএনপি : ওবায়দুল কাদের

বিএনপি সমালোচনার ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি।

মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

করোনা সংকটের সময় বিএনপি মহাসচিব সরকারের ব্যর্থতার নামে মিথ্যাচার করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা কখনও জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে বলেন, এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।

তিনি আরও বলেন, করোনার অভিন্ন টার্গেট দলমত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই।

মন্ত্রী বলেন, টাস্কফোর্স বিভিন্ন দেশে ভ্যাকসিন ও চিকিৎসা সম্পর্কিত হচ্ছে– রাজনৈতিক টাস্কফোর্স বিশ্বের কোথাও গঠিত হয়নি।

তিনি এই করোনার দুর্যোগে মানুষকে বাঁচানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক চাকা সচল করতেও সরকার কাজ করছে বলে জানান।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর