প্রাণঘাতী করোনাভাইরাসে লকডাউনের কারণে মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ফেরানো হচ্ছে প্রথম ব্যাচের যাত্রীদের। আগামী ১৩ মে ফ্লাইটি কুয়ালালামপুর থেকে ঢাকায় আসার কথা।
স্থানীয় সময় (৫ মে) মঙ্গলবার মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলমগীর জলিল বিশেষ ফ্লাইটের যাত্রীদের টিকিট ও মেডিকেলের সমন্বয়কারী হিসেবে কাজ করছেন ।
উল্লেখ্য, মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। দেশটিতে মঙ্গলবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ জন।এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যু হযেছে ১০৬ জনের। এছাড়া সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৫৬৭ জন।
এছাড়া দেশটিতে প্রায় ৬৩ বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হলেও অনেকেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস