সাতক্ষীরার দেবহাটায় আরো একজনর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তিনি নারায়নগঞ্জ থেকে ফিরে দেবহাটার সখীপুর আহছানিয়া মিশন ডিগ্রী কলেজ কোয়ারেন্টানে থাকতেন।
ওনার বাসা দেবহাটা উপজেলার সখীপুর গ্রামে। সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়ত জানান, ২ মে নারায়ণগঞ্জ থেকে ওনি ফিরলে সাতক্ষীরায় সখিপুর আহছানিয়া মিশন ডিগ্রী কলেজ কোয়ারেন্টানে রাখা হয়।
পরদিন তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। তাকে আইসোলেশনে রাখা হবে। তার সঙ্গে থাকা অন্যদেরও নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।
কেএ/বার্তাবাজার