পাবনায় করোনা রোগীর বাড়িতে উপহার পাঠালেন এমপি

পাবনায় করোনা পজিটিভ রোগীর বাড়ীতে উপহার পাঠালেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। পাবনা শহরের শালগাড়ীয়া এলাকার করোনায় আক্রান্ত পাবনা জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বাড়ীতে এমপি প্রিন্সের পক্ষে খাবার সামগ্রী পৌছে দেন এমপি প্রিন্সের বিশেষ প্রতিনিধি ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি।

এ সময় আরো উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক ডা: অদ্বিতীয় দে,সাবেক ছাত্রলীগের নেতা ফিরোজ খান, রুবেল হোসেন প্রমুখ।

কামরুজ্জামান রকি জানান, সোমবার বিকেলে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের পক্ষে আমরা করোনায় আক্রান্ত চিকিৎসকের বাড়ীর গেটে বিভিন্ন প্রকার ফল, শুকনা খাবার সামগ্রী পৌছে দিয়েছি।

পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন- করোনায় আক্রান্ত ব্যাক্তির মনোবল বাড়াতে এবং শারীরিক শক্তি বাড়াতে এসব জিনিস পাঠানো হয়েছে। শুধু তাই নয় যারা করোনায় আক্রান্ত হয়েছে আমরা সর্বক্ষণ তাদের খোজ খবর নেওয়ার চেষ্টা করছি। সেই সাথে সকল প্রকার সহযোগীতারও আশ্বাস দিচ্ছি।

এ ব্যাপারে ডা. আকসাদ আল মাসুর আনন বলেন,মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স মহাদয়ের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তার এধরনের উদ্যোগ চিকিৎসক ও রোগীদের মনোবল বাড়িয়ে দিবে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর