ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বয়স ২৬ থেকে ৪৮ এর মধ্যে। নতুন আক্রান্তদের মধ্যে ৭ জনই র্যাব সদস্য।
আজ মঙ্গলবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, নতুন আক্রান্ত ৮ জনের মধ্যে ৭ জনই কেরানীগঞ্জ ক্যাম্পের র্যাব- ১০ এর সদস্য। এছাড়া একজন জিনজিরা ইউনিয়নের বাসিন্দা। এতে নতুন আক্রান্তরাসহ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৫ জনে। এর মধ্যে মারা গেছেন ৭ জন এবং সুস্থ হয়েছেন ১০ জন।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস