জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ইফতার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে বাংলাদেশে কোন পরিস্থিতি মোকাবেলায় অসহায় তিনশত পথ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে । আজ বিকেলে ভালুকা হইতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়।

সে সময় বালুকা হইতে ঈশ্বরগঞ্জ পর্যন্ত তিন শত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। সেসময় বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার বিতরণ করেন।

জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ইফতার বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা মৎস্য ও পশু পালন বিষয়ক সহ সম্পাদক মোঃ নেকবর আলী সড়ক ও পরিবহন বিষয়ক সহ সম্পাদক মোঃ উজ্জল মিয়া কার্যকরী সদস্য মোঃ সাইদুর রহমান শাহীন প্রমুখ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর