সরারচরে মধ্যবিত্ত পরিবারের পাশে মিঠু!

কিশোরগঞ্জের বাজিতপুরে পবিত্র মাহে রমজান কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মো. আফজাল হোসেন এমপি’র নির্দেশে যুক্তরাষ্ট্র প্রবাসী রবিউল ইসলাম মিঠুর ব্যক্তিগত অর্থায়নে মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে উপজেলার সরারচর ইউনিয়নের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ স্থানীয় নেতৃবৃন্দদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ১’শ মধ্যবিত্ত পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি আলু ও ১ কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর