করোনার ভ্যাকসিন আবিষ্কার নাও হতে পারে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

চীনের উহান শহর থেকে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে। ইতোমধ্যে বিশ্বব্যাপী এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছে। কমপক্ষে ১০০টির বেশি ভ্যাকসিন ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে এবং কয়েকটির হিউম্যান ট্রায়ালও হয়েছে, কিন্তু করোনাভাইরাস রোধে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন ভ্যাকসিন বের হয়নি।

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা করছে করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না! খবর টাইমস অব ইন্ডিয়ার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিশেষজ্ঞের মতে, কিছু ভাইরাস এখনো রয়েছে যাদের ভ্যাকসিন নেই। তাদের ভ্যাকসিন যেকোনো দিন বেরোবে তা আমরা এখন থেকেই বলতে পারি না। এই জিনিস করোনাভাইরাসের ক্ষেত্রেও হতে পারে। ভ্যাকসিন যদি না বের হয় তাহলে সেটাই হবে পরিস্থিতির জন্য সবচেয়ে খারাপ অবস্থা। তাদের তরফে আরও জানানো হয়, এইডস রোগের জন্য কমপক্ষে ৩০ কোটি লোকের প্রাণহানি হয়েছে গত চার যুগ ধরে। কিন্তু এখনো এর কোন ভ্যাকসিন বের হয়নি। একই ঘটনা ঘটতে পারে করোনাভাইরাসের ক্ষেত্রেও।

তবে আশার খবর একটাই, ভ্যাকসিন আবিষ্কার করার আশা এখনও গবেষকরা ছেড়ে দেননি। যেহেতু করোনাভাইরাস ডেঙ্গু বা এইচআইভি-র মতো বংশবিস্তার করে নিজের গঠন বদল করে না, তাই এই রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদিও সেই প্রক্রিয়াটা অনেকটাই দীর্ঘ। খুব শিগগির সেটা হওয়ার নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আমেরিকার সংক্রামক ব্যাধির গবেষণার জন্য প্রসিদ্ধ প্রতিষ্ঠানের এনআইএআইডি-র ডিরেক্টর আন্টনি ফোসির আশা, আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন চলে আসবে বাজারে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর