জামালপুরে কর্মহীন মানুষের মাঝে শিক্ষা মন্ত্রনালয়ের সচিবের ত্রাণ বিতরণ

জামালপুরের হত-দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।

গতকাল বেলা ১১টার দিকে শরিফপুর উ”চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ১৫০টি পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, আলু ও লবন তুলে দেন তিনি।

এ সময় স্থানীয় এমপি প্রকৌশলী মোজাফ্ফর হোসেন, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফুর রহমান উপস্থিত ছিলেন। শিক্ষা সচিব বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশনায় দেশের কর্মহীন মানুষের মধ্যে সরকারি খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর