শ্রীনগরে কৃষানীকে বিনামূল্যে ধান কাঁটার রিপার মেশিন প্রদান

নভেল করোনাভাইরাসের মহামারীতে লকডাউনের কারণে শ্রীনগরে ধান কাঁটার শ্রমিক সংকটের কথা চিন্তা করে বিনামূল্যে ধান কাঁটার রিপার মেশিন প্রদান করা হয়। আজ ৫ মে মঙ্গলবার বেলা ১১ টায় শ্রীনগর মুক্তিযোদ্ধা সংসদ কার্য্যলয়ে সামনে ব্যাংক এশিয়া পক্ষ থেকে এ রিপার মেশিনটি প্রদান করা হয়।

শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের উপস্থিতিতে ব্যাংক এশিয়া সিরাজদিখান শাখার এজেন্ট মুন্সীগঞ্জ জেলা স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু কৃষক নাজমা বেগমের কাছে রিপার মেশিনটি হস্তান্তর করেন।

ছবি:বার্তাবাজার।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিরাজদিখান ব্যাংক এশিয়ার ম্যানেজার বিপুল সরকার, কর্পোরেট অফিসের কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাদ সিকদার, আর এম এজেন্ট আলী আক্কাছ প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর