বাড়ির উঠোনে গাঁজার গাছ লাগিয়ে গাঁজা সেবন করত যুবক

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চৌদ্দহাত কালীতলা এলাকায় গাঁজার ৩টি গাছসহ মোঃ মনতাজ (৩২) নামে এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সালন্দর ইউনিয়নের চৌদ্দহাত কালীতলার মিলের পাশে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ মনতাজ (৩২) চৌদ্দহাত কালীতলার বাসিন্দা মৃত রুস্তাম আলীর ছেলে। মনতাজ নিজ বাসার উঠোনে ৩টি গাঁজা গাছ লাগিয়ে সেই গাছের পাতা শুকিয়ে গাঁজা সেবন করেন এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সদর থানা পুলিশসহ শহরের চৌদ্দহাত কালীতলা এলাকায় অভিযান চালিয়ে ৩টি গাঁজার গাছসহ মনতাজকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান।

আটককৃত মনতাজ (৩২) জানান, আমি তিনটি গাছ রোপণ করেছি। করোনার জন্য গাঁজা না পাওয়ায় নিজেই গাছ রোপণ করেছি। তবে তিনি গাঁজা বিক্রি করেন না বলে জানান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর