ঈশ্বরগঞ্জে বজ্রপাতে মহিলার মৃত্যু

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বজ্রপাতে এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল কুঁড়াতে গিয়ে রাবেয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে।

উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (৬০)। দরিদ্র পরিবারের ওই নারী মঙ্গলবার ৫ টার দিকে শুরু হওয়া ঝড়ের মধ্যে বাড়ির পাশে ভেঙে পড়া ডাল কুঁড়াতে যান। কিন্তু হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় তার।

ঝড় শেষে বৃদ্ধার স্বজনরা লাশ বাড়ির অদূরে জমি থেকে বাড়িতে নিয়ে যায়। মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, ঝড়ের সময় বজ্রপাতে ওই বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর