টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের চালাআটিয়া গ্রামের স্বামী (৪৫) ও স্ত্রী (৩৫) এবং পাইথরাইল ইউনিয়নের চীনাখোলা গ্রামের এক ব্যক্তি (২৬) করোন ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে বলে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।
করোনাভাইরাস শনাক্ত ব্যক্তিরা সাভার ও মুন্সিগঞ্জ ফেরত বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, করোনভাইরাস শনাক্ত ব্যক্তিরা ঢাকা ও মুন্সিগঞ্জ থাকতেন। কয়েকদিন আগে তারা বাড়িতে এসেছে। তবে তাদের কারও মধ্যে করোনাভাইরাসের তেমন কোন উপসর্গ দেখা যায়নি বলে জানান স্থানীয়রা ।
এ বিষয়ে মঙ্গলবার দুপুর থেকে করোনা ভাইরাস শনাক্ত ব্যক্তিদের বাড়ি সহ আশ-পাশের ৫/৭ বাড়ি পর্যন্ত লকডাউন ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
এব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বলেন, সাভার ও ঢাকা ফেরত জেনে তাদের নমুনা সংগ্রহ করে ৩ মে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষার পর তাদের শরীরে করোনা ভাইরাস শনাক্ত নিশ্চিত বলে জানা গেছে ।
কেএ/বার্তাবাজার