নওগাঁয় করোনায় নতুন শনাক্ত ৩২

নওগাঁয় করোনাভাইরাসের ৭৩টি পাওয়া নমুনার ফলাফলের মধ্যে নতুন ৩২টি শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ৬ দিনের এক শিশু ও এক চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের ৫ জন রয়েছেন। এ ছাড়াও পত্নীতলা থানার ওসি এবং ওসি (তদন্ত) রয়েছেন এমনটিই নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস।

এর মধ্যে রাণীনগরে ৭ জন, মহাদেবপুরে ৬ জন, নিয়ামতপুরে ৮ জন, সাপাহারে ৭ জন, পত্নীতলায় ২ জন, ধামুইরহাটে ১জন, বদলগাছীতে ১জন।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মনজুর এ-মুর্শেদ বিকেলে বার্তা বাজার কে নিশ্চিত করে জানান, ১০৬টি পাঠানো নমুনার মধ্যে ৭৩টি নমুনার ফলাফল এসেছে। তাদের মধ্যে নতুন শনাক্ত ৩২টি হয়েছে।

শনাক্তদের মধ্যে রাণীনগরে ৬ দিনের এক শিশু ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন উপজেলার স্বাস্থ্য বিভাগের ৫জন রয়েছেন। এ ছাড়াও পত্নীতলা থানার ওসি এবং ওসি (তদন্ত) রয়েছেন। এ নিয়ে নওগাঁয় মোট শনাক্ত ৪৯ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর