অসহায় মানুষদের জন্য জমানো টাকা দিলেন দুই শিশু শিক্ষার্থী

দুই বছরে তিলে তিলে জমানো দু’টি মাটির ব্যাংকের জমানো অর্থের পুরোটাই অসহায় ও কর্মহীন মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলো জামালপুরের দুই শিশু শিক্ষার্থী জমজ ভাই বোন।

আজ মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক সভাকক্ষে শিক্ষা মন্ত্রনালয়ের উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনের হাতে ব্যাংক দু’টি তুলে দেয় ওই দুই শিশু শিক্ষার্থী।

এ সময় সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহামেদ চৌধুরী তার সঙ্গে ছিলেন। তাদের দেয়া মাটির ব্যাংক দু’টি বুঝে নিয়ে দুই শিশু শিক্ষার্থী ও তার অভিভাবকদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানান সচিব মাহবুব হোসেন।

ইসলামপুর উপজেলার নাপিতের চর গ্রামের খাইরুল বাশার ও শাহানাতুল আরেফিন দম্পত্তির জমজ দুই শিশু সন্তান ইব্রাহিম বিন বাশার (১২) ও সারা বিনতে বাশার (১২) ৬ষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে।

শিশু দু’টির মা-বাবা জানায়, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় ছেলে-মেয়ের সময় কাটে ঘরে বসে টিভি দেখে। সারা বিশ্বের মতো বাংলদেশেও করোনার মাহমারী ও কর্মহীন মানুষের কষ্ট দুর্দশা দেখে তাদের মনে দাগ কাটে।

তারা ঘরের খাটের কোনে লুকিয়ে রাখা তাদের দু’টি মাটির ব্যাংক বের করে আনে এবং সেখানে জমানো অর্থ অসহায় মানুষকে দান করার ইচ্ছা প্রকাশ করে।

শিশু সন্তানদের বায়নার কারণেই ব্যাংক দু’টি নিয়ে তারা গতকাল আসেন জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে। এখানে এসে পেয়ে যান উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেনকে।

শুধু তাই নয় আসন্ন ঈদে নতুন জামা-কাপড় কেনার জন্য যে টাকা তারা পেয়েছিল সেই অর্থও তারা তুলে দেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিবের হাতে অসহায় মানুষের সহায়তার জন্য। উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, দুই শিশু শিক্ষার্থীর জমানো অর্থ অসহায় মানুষের জন্য দান করার বিষয়টি একটি অনুকরনীয় দৃস্টান্ত।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর