সহস্রাধিক কর্মহীন মানুষকে কমিউনিটি পুলিশিং কমিটির নেতার ত্রাণ সহায়তা প্রদান

টাংগাইল জেলার ঘাটাইল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ( বিদ্যুৎ) সহস্রাধিক কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন। আজ মঙ্গলবার ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের পারসী, জোৎনাসর, কাগমারী বৈলতৈল তিনি কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।

এর আগে তিনি একই ইউনিয়নের বাগুনডালী,মাইজবাড়ী তিনি অসহায় দরিদ্র মানুষকে ত্রান সহায়তা প্রদান করেছেন। করোনা মহামারী পরিস্থিতিতে স্থানীয় সে”ছাসেবী সংস্থার সেচ্ছাসেবীর সাথে নিয়ে গ্রামে ঘুরে ঘুরে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।

তার ত্রাণে ৫ কেজি, চাল ১ কেজি ডাল ১ কেজি আলু ও সাবান ছিল স্থানীয় সেছাসেবী মো:নাজমুল ইসলাম বলেন জনদরদী আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ এর মহানুভবতা সমাজে দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি প্রমাণ করেছেন জনদরদী হতে হলে জনপ্রতিনিধি হতে হয় না, মানুষকে ভালবাসতে হলে মন হলেই চলে।

এ ব্যাপারে আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ জানায় করোনা মহামারীতে কর্মহীন হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। তিনি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সন্তান এবং তৃণমূল আওয়ামীলীগের
এক নিষ্ঠকর্মী।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর