দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও ও মৃতের সংখ্যা বাড়ছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ১৮৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১০ হাজার ৯২৯ জন।
প্রাণঘাতী এই ভাইরাসের কারণে দেশে ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ইতোমধ্যে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, সরকার ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে। শিক্ষাপঞ্জি অনুসারে রোজা ও ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ায় আগামী ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
এর আগে, গত ১৭ মার্চ থেকে করোনাভাইরাস প্রতিরোধে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস