করোনাভাইরাস প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে দিনাজপুর জেলা আওয়ামীমনা আইন সহায়তা কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে আহবায়ক করা হয়েছে আইনজীবী হামিদুল ইসলামকে ও সদস্য সচিব করা হয়েছে আইনজীবী হাজী সাইফুল ইসলামকে।
গত ৪ মে সন্ধ্যায় দিনাজপুরে আওয়ামীমনা আইনজীবীরা এই স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করে। কনোরাভাইরাসে কোন ব্যক্তি আক্রান্ত হলে সেই ব্যক্তি যদি কোন মামলা মোকদ্দমা থাকে তাহলে তাকে বিনামূল্যে আইনি সহায়তার পাশাপাশি দিনাজপুরে করোনা আক্রান্ত ব্যক্তিদের খাদ্য সহায়তা, সামাজিক দূরত্বের বিষয়ে সাধারণ মানুষকে সচেতনতা করাসহ নানান উদ্যোগ নিয়েছে নতুন এই আওয়ামীমনা আইনজীবী সংগঠনটি।
আওয়ামীমনা আইনজীবীদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি দিনাজপুরে করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে নতুন একটি মাইলফলক হবে বলেও ধারণা করছেন অনেক সচেতন মানুষ। করোনাভাইরাস মোকাবিলায় সকল পেশার মানুষরা প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে মাঠে কাজ করছেন।
দিনাজপুরেও মাঠ প্রশাসনের বাইরে অনেক সামাজিক সংস্কৃতিক সংগঠন কাজ করছেন। এই ধারায় দিনাজপুরে যুক্ত হলো আওয়ামীমনা আইজনজীবীদের স্বেচ্ছাসেবী সংগঠন‘ দিনাজপুর জেলা আওয়ামীমনা আইন সহায়তা কমিটির।’
সদস্য সংগঠিত হওয়া দিনাজপুর জেলা আওয়ামীমনা আইন সহায়তা কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সদস্য অতিরিক্ত পিপি আইনজীবী হাজী সাইফুল ইসলাম বলেন,‘আমরা জেলা আইনজীবীদের মধ্যে যারা আওয়ামীমনা আইনজীবী আছি তাদের একত্রিত করে মাননীয় প্রধানমন্ত্রী আহবানে করোনা প্রতিরোধে এগিয়ে এসেছি।
দিনাজপুরে করোনায় আক্রান্ত ব্যক্তিদের আইনী সহায়তা প্রদান, খাদ্য সামগ্রী বিতরণ, সামাজিক দূরত্বে করণীয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ যারা করোনাভাইরাস প্রতিরোধে কাজ করছেন তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।
তিনি আরও বলেন, ‘আমরা দেশের এই ক্রান্তিকালে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে চাই। এই কঠিন সময়ে সমাজের সবাইকে একত্রিত হয়ে হাতে হাত রেখে কাজ করার আহবান জানান তিনি।’
কমিটিতে দিনাজপুর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হামিদুল ইসলামকে আহবায়ক, এ্যাড. এবিএম শফিকুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং জেলা আওয়ামী লীগের সদস্য ও অতিরিক্ত পিপি এ্যাড. হাজী সাইফুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম ঘোষণা করা হয়।
কেএ/বার্তাবাজার