ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৪৫ বয়সী এক গৃহবধূ করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে উপজেলায় ৫ জন করোনায় আক্রান্ত হলো।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মহিলা রবিবার ঢাকা থেকে বোয়ালমারীতে আসেন। করোনা উপসর্গ দেখা দেয়ায় সোমবার তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। মঙ্গলবার জানা যায় তার করোনা পজিটিভ। তার শারীরিক অবস্থা ভাল থাকায় তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে উপজেলার বোয়ালমারী সদরের কালিয়ান্ডু গ্রামের ১ জন, পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তিপাড়া গ্রামের একই পরিবারের ঢাকা ফেরত ২ জন এবং গুনবহা ইউনিয়নের উমরনগর গ্রামের চট্টগ্রাম ফেরত ১ জন করোনায় আক্রান্ত হন।
কেএ/বার্তাবাজার