ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। যার ফলে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা স্পেন, ফ্রান্স এমনকি ইতালিকেও ছাড়িয়ে গেলো যুক্তরাজ্য। খবর আল জাজিরার।
এমন পরিস্থিতির মধ্যে ব্রিটেনজুড়ে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে আগামী বৃহস্পতিবার (৭ মে)। এ সপ্তাহেই সরকার লকডাউন নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউন শিথিল করা হলে ব্রিটেনে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তবে অর্থনীতিকে টিকিয়ে রাখতে সরকার লকডাউন শিথিলের দিকেই এগুচ্ছে বলে মনে করছেন অনেকে।
জন হফকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাতে আলজাজিরা জানিয়েছে, সারাবিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়ে গেছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস