মাস্ক পরতে বলায় গার্ডকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে মাস্ক ছাড়া দোকানে প্রবেশ করতে না দেওয়ায় ক্যালভিন মুনারলিন (৪৩) নামের এক নিরাপত্তা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে এক নারী, তার স্বামী ও সন্তানের ওপর অভিযোগ, তারা একটি দোকানের নিরাপত্তা কর্মীকে গুলি করে মেরে ফেলেছেন। সেই নিরাপত্তা কর্মী ওই পরিবারের মেয়েকে মাস্ক ছাড়া একটি দোকানে ঢুকতে দেয়নি।

প্রথমে ওই দম্পতির মেয়ে দোকানে প্রবেশ করতে চাইলে গার্ড তাকে মাস্ক পরে আসতে বলে। এরপর তাকে পেছন দিয়ে গুলি করা হয়।

এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মেয়েকে অভিযুক্ত করা হয়নি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর