গত ২৪ ঘন্টায় পুলিশের এক এএসআই সহ নতুন করে ২ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে। এ নিয়ে পটুয়াখালীতে আক্রান্তের সংখা বেরে দাড়িয়েছে মোট ২৯ জনে। মঙ্গলবার (৫ মে) সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় পটুয়াখালী পুলিশের এক এএসআই ও দুমকীর লেবুখালীর এক যুবক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখা বেরে দাড়িয়েছে মোট ২৯ জনে।
এদের মধ্যে ৪ জন সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়া দুমকিতে পোশাককর্মী ও পটুয়াখালী সদর উপজেলার এক বৃদ্ধ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও বাউফলের একজন পুরুষ শেবাচিমের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বর্তমানে এদের মধ্যে আইসোলিউসিনে রয়েছে ২২ জন।
এদিকে ২৪ ঘন্টায় প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন আছে ৩৩ জন। মোট কোয়ারান্টাইনে ১৬৩১, ছাড়পত্র পেয়েছে-১১৪৭ জন, বর্তমানে ৪৩২ জন কোয়ারান্টাইনে রয়েছে।
কেএ/বার্তাবাজার