মেহেরপুরে কৃষকের পাকা ধান কেটে দিলেন কৃষক লীগ নেতা-কর্মীরা

মেহেরপুর সদর উপজেলার দিঘীরপাড়া গ্রামের মাঠে কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে দিলেন কৃষকলীগ নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার ভোর রাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত দিঘীর পাড়া গ্রামের কৃষক মুস্তকিম আলীর ২ বিঘা জমির পাকা ধান কেটে দেয়া হয়।

মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি উপস্থিত থেকে কৃষকের ধান কেটে দেন। এসময় ধান কাটার কাজে অংশ গ্রহণ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন ও মেহেরপুর সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবালসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ধান কাটা কাজ অংশগ্রহণ করেন।

জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন বার্তা বাজার কে বলেন করোনা ভাইরাসের সংকটকালে লকডাউনের কারণে মানুষ ঘরের বাইরে যেতে পারছেনা। তাই সেইসব জমির ধান কাটার জন্য কৃষক লীগ এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর