বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হলেও বর্তমান করোনা ভাইরাস বিস্তারের প্রভাবে শ্রমিক সংকট ও আর্থিক ক্ষতির আতঙ্কে দিন গুনছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন, এবার শ্রমিক সংকট আর প্রাকৃতিক দূর্যোগ ও ধানের দাম নিয়ে শঙ্কিত কৃষকরা। অপরদিকে রয়েছে কালবৈশাখী ঝড়ের ভয়। সঠিক সময়ে ধান কাটতে না পারলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন তারা। তাই ধান পেকে আসার সাথে সাথে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এলাকার ইরি-বোরো চাষিদের।
এবারে দুপচাঁচিয়া উপজেলায় ১৩ হাজার ৪০০ হেক্টর জমিতে ইরি-বোরো চাষ হয়েছে। আজ দুপুরে কালবৈশাখী ঝরে ও বৃষ্টিতে আধাপাকা ধান জমিতে পড়ে গেছে।
বার্তা বাজার/এম.সি