জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে উপজেলার হত দরিদ্র শ্রমিকদের মাঝে ত্রান বিতরন করেছে সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ঝালোপাড়া জিগা তলা মোড়ে এ ত্রান বিতরন করা হয়। এসময় প্রায় ৩ শতাধিক দরিদ্র নির্মাণ শ্রমিকের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু, সহ-সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান, সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, কোষাধক্ষ খলিলুর রহমান, সম্পাদক মন্ডলীর সদস্য শাহজাহান আলী প্রমুখ।
এবিষয়ে সরিষাবাড়ী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান মিশু বলেন, এই মরণ ব্যাধি করোনাভাইরাসের কারনে নিম্ন আয়ের মানুষেরা বিপদে আছে। এই মুহুর্তে দেশের মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের দায়িত্ব। তাই আমরা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ
হাসান এমপির নির্দেশে আমাদের দরিদ্র নির্মাণ শ্রমিকের পাশে দারিয়েছি। আর আমাদের এ ত্রান বিতরন অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি