মেহেরপুর গাংনী উপজেলার সীমান্তঘেঁষা তেঁতুলবাড়িয়া ইউনিয়নে ৪৭ ব্যাটেলিয়ান কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম পিএসসি’র নির্দেশে, করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে সীমান্তবর্তী এলাকার কর্মহীন দুঃস্থ অসহায় ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তেঁতুলবাড়িয়া বিওপি’র সদস্যরা।
আজ (মঙ্গলবার) দুপুর ২ টার সময় তেঁতুলবাড়িয়া ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলবেড়িয়া বিওপি’র নায়েক সুবেদার আনজু মিয়া, তেঁতুলবেড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, মেম্বর গোলাম কিবরিয়াসহ বিজিবি’র সদস্যগণ।
বার্তা বাজার/এম.সি