পরিচয় মিলল খাগড়াছড়ি সীমান্তে আটকে থাকা নারীর

খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ ভারত সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডের ফেণী নদীর চরে এক মাসেরও অধিক সময় ধরে আটকে থাকা ঐ নারীর পরিচয় জানা গেছে। মানসিক ভারসাম্যহীন ও বাক প্রতিবন্ধী ওই নারী দীর্ঘ দুই বছর পর বাড়ি ফিরতে পারবে বলে জানা গেছে।

জানা যায়, ঐ নারীর নাম শাহনাজ পারভীন। বিজিবি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যৌথ উদ্যোগে দুই বছর আগে কুড়িগ্রাম থেকে হারিয়ে যাওয়া ওই নারী আবার বাড়ি ফিরবেন।

বিজিবি জানায়, গত ২ এপ্রিল ওই নারীকে খাগড়াছড়ির রামগড়ে ভারত-বাংলাদেশ সীমান্তের ফেনী নদীতে পুশ ইন করে বিএসএফ। এরপর থেকে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদসহ একাধিকবার পতাকা বৈঠক করে দাবি জানানো হলেও বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায়নি।

একপর্যায়ে মানসিক ভারসাম্যহীন নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যায় বিজিবি। রামগড়ের বিভিন্ন স্থানে পোষ্টার লাগানো হয় তার সন্ধানে। সীমান্তে আটকে থাকা নিয়ে নারীকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রচার করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল কুড়িগ্রামের উলিপুর হাতেম আলী শাহনাজকে মেয়ে দাবি করার পর শুরু হয় তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিকতা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর