চুয়াডাঙ্গায় এক নারী করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্ত নারীর বাড়ি পৌর এলাকার বুজরুকগড়গড়ি গ্রামে।
মঙ্গলবার (৫ মে) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৯ এপ্রিল ২৮ টি নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তার ফলাফল আসে চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগে। এরমধ্যে ১ জন করোনা শনাক্ত হয়েছেন। বাকীরা শনাক্ত হননি। জেলা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত যতগুলো নমুনা সংগ্রহ করেছে তার মধ্যে মোট শনাক্ত হয়েছেন ১০ জন।
বার্তা বাজার/এম.সি