সিরাজদিখানে বিকল্প ধারার সাধারণ সম্পাদকের খাদ্য সামগ্রী বিতরণ

মুন্সীগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহী বি চৌধুরীর পক্ষ থেকে সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের বিভিন্ন গ্রামে আড়াইশ’ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা বিকল্প ধারার সাধারণ সম্পাদক বজলুর রহমান বেপারী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আটা, আলু, লবন ও সাবান। করোনা ভাইরাসের প্রভাবে অসহায় ও কর্মহীন এবং দুস্হ, বিধবা, এতিম, প্রতিবন্ধী মানুষের মাঝে চালতিপাড়াস্হ নিজ বাড়ি হতে তিনি এসব সামগ্রী বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন বিকল্প যুবধারার কেন্দ্রীয় সভাপতি ও এমপি মহোদয়ের এপিএস উপাধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান বাচ্চু, উপজেলা বিকল্প ধারার সভাপতি ও রশুনিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান এটিএম রূহুল আমীন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চন্দন, উপজেলা যুবধারার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন শাওন, কেয়াইন ইউনিয়ন বিকল্প ধারার সভাপতি মোঃ আশরাফ, উপজেলা যুবধারার যুগ্ম- সম্পাদক আরিফ হোসেন বেপারী প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর