মালদ্বীপে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাথম একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
নাজমুল হাসান জানান, দেশটিতে এ পর্যন্ত ২৮২ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল। তবে এই প্রথম কোন বাংলাদেশিকে হাসপাতালে নিতে হয়েছে এবং তার মৃত্যুর ঘটনা ঘটেছে।
এদিকে করোনায় বিভিন্ন দেশে প্রায় ১০ হাজারের বেশি বাংলাদেশিরা আক্রান্ত। মারা গেছেন ৪৫০ এর অধিক।
মালদ্বীপে করোনায় হাজার হাজার বাংলাদেশি কর্মহীন হয়ে পড়েছেন। তারা চরম খাদ্য সঙ্কটে আছেন। বলা যায়, মালদ্বীপের পরিস্থিতি রীতিমত ত্রাহী অবস্থায় পৌঁছেছে। তাদের অন্তত দুই বেলা খাবারের সংস্থান করতে চেষ্টা করছে বাংলাদেশ সরকার।
তারই অংশ হিসেবে দেশটিতে জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। নৌবাহিনীর একটি জাহাজে পাঠানো সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, পিয়াজ, ডিম এবং সবজি মিলিয়ে মোট ৮৫ টন খাদ্য সামগ্রী এবং স্যানিটাইজার, জরুরি ঔষধপত্র ও মাস্কসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী।
বার্তাবাজার/এমকে