চুয়াডাঙ্গায় মানসকি রোগে আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মানসিক রোগে আক্রান্ত এক গৃহ বধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের দিনমজুর সারজদে আলীর স্ত্রী কহিনুর খাতুন (৪৫) র্দীর্ঘদিন মানসিক রোগে ভূগছিলেন। এমতাবস্থায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গার ডাক্তার দিয়ে চিকিৎসা করালেও তিনি সুস্থ হয়ে ওঠেনি।
পরে গত সোমবার রাতে তিনি ঘর থেকে বেরিয়ে যান। রাতে কহিনুরকে লোকজন খোঁজাখুঁজি করলওে তার সন্ধান পাওয়া যায় না। মঙ্গলবার (৫ মে) ভোরে পরিবারের লোকজন বাড়ির পাশের বাঁশ বাগানে কহিনুরের ঝুলন্ত লাশ দেখতে পায়। প্রতিবেশীরা জানায়, অসুস্থ্যতার কষ্ট থেকে রেহাই পেতে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ উপস্থিত হয়ে কহিনুরের লাশের সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহাল রিপোর্ট সংগ্রহ করা হয়ছে। আত্মহত্যার ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর