আরও বরখাস্ত এক চেয়ারম্যান ও ৬ মেম্বার

মহামারী করোনাকালে সরকারের দেয়া ত্রাণ নিয়ে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে আরও এক ইউপি চেয়রাম্যান ও ৬ মেম্বারকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

মঙ্গলবার দেয়া আদেশে সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান হলেন মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।

এছাড়া সাময়িকভাবে বরখাস্তের আদেশ পাওয়া ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- নড়াইল জেলার সদর উপজেলার মাইজপাড়া ইউপি’র ৮ নং ওয়ার্ডের মো. সোহরাব হোসেন বিশ্বাস, বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালী ইউপির ১ নং ওয়ার্ডের রুবেল ইজারাদার (বাবুল মেম্বার), শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউপির ৯ নং ওয়ার্ডের মো. সেলিম মোল্লা, ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউপির ৮ নং ওয়ার্ডের রেজাউল করিম খান সোহাগ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপির ৩ নং ওয়ার্ডের মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রূপা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার সরকারি নির্দেশনা অমান্য করে বিনা অনুমতিতে ইতালি গমন করেছেন এবং সেখানে অবস্থান করছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর