সাতক্ষীরার কলারোয়ায় অসহায় ও দারিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি।
মঙ্গলবার সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজারে মহামারি করোনাভাইরাসের কারণে ঘরবাসী খেটে খাওয়া অসহায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণের শুভসূচনা করা হয়। পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায়দের বাড়ি বাড়ি এসকল খাদ্য সামগ্রী পৌঁছে দেন স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা। প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি সাবান প্রদান করা হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক, সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের সার্বিক সহযোগিতায় ও জালালাবাদ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব মোবাইল ফোনে লাউড স্পিকারে অডিও বক্তব্যে ইউনিয়ন বাসির উদ্দেশ্যে বলেন, ‘বিএনপি জনগনের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। বিএনপি’র পক্ষ থেকে ঘরেবন্দী খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে জালালাবাদ ইউনিয়ন বিএনপি দিয়েই শুরু হলো এ খাদ্য সামগ্রী বিতরণ। পর্যায়ক্রমে বিএনপি’র পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে দলমত নির্বিশেষে এভাবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।’
খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি আব্দুর রশিদ মিয়া, সহ.সভাপতি ও মুখপাত্র অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, সহ.সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্ল্যা, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সহ.সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, যুবদল নেতা পলাশ, বিএনপি নেতা রবিউল ইসলাম, প্রভাষক সাহাদাৎ হোসেন, সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, হেলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মাজাহারুল ইসলাম পাইলট, যুবদল নেতা ফারুক হোসেন, মনিরুল ইসলাম মনি, মেম্বর মশিয়ার রহমান, সাইফুল ইসলাম, পলাশ হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন, ছাত্রদল নেতা ইসমাইল হোসেন প্রমুখ।
বার্তা বাজার/এম.সি