ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার করোনা আক্রান্ত একমাত্র রোগী ঢাকা ফেরত যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনা আক্রান্ত রোগী মনপুরা সরকারি ডিগ্রী কলেজের প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে ১১ দিন চিকিৎসাধীন ছিলেন ওই যুবক।মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশিদ ছাড়পত্র দেন, পরেঐ যুবক বাড়ি ফিরেন।
এসময় ফুলেল শুভেছা ও হাতে তালি দিয়ে বিদায় জানান উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, বিপুল চন্দ্র দাস, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ, চিকিৎসক ডাঃ মশিউর রহমান, ডাঃ সাব্বির আহমেদ, ওসি সাখাওয়াত হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া। এছাড়াও প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী,একটি ফল ভর্তি ব্যাগ, ইফতার ও ঈদের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এরপর উপজেলা প্রশাসন উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১০ বাড়ির ৪১টি ঘরের লকডাউন প্রত্যাহার করে নেয়।
সুস্থ হয়ে বাড়িতে ফেরা যুবক হলেন, উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ সেলিমের ছেলে নুর আলম
(২২)। তিনি ঢাকার বেসরকারি প্রতিষ্ঠান সদরঘাট শাখার ফুড পান্ডায়, চাকরী করতেন।
বার্তা বাজার/এম.সি