ত্রাণ নিয়ে অসহায়-দুস্থদের পাশে ‘‘গ্রীণ তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়া’’

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে গ্রীণ তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়া নামের একটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ (০৫ মে) দুপুরে সংগঠনটি উপজেলার দরিদ্র খেলোয়াড়, রিক্সা-ভ্যান শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল শ্রমিক, পরিবহণ শ্রমিক, ইলেকট্রিক মিস্ত্রি, রং মিন্ত্রি, রাজমিস্ত্রী, কাঠমিন্ত্রী, দর্জি, নাপিত এবং জুতা সেলাইয়ের কাজে নিয়োজিত মুচি সম্প্রদায়ের মাঝে এসব ত্রাণ বিতরণ করা করে।

এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান এসব দুস্থ মানুষের হাতে ত্রাণ তুলে দেন। ত্রাণ সহায়তা হিসেবে প্রত্যেককে চাল, আলু, তেল প্রদান করা হয়।

গ্রীণ তেঁতুলিয়া-ক্লিন তেঁতুলিয়ার সমন্বয়ক সভাপতি কাজী মতিউর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজলো স্বাস্য কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম, তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইয়াসিন মন্ডল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সালমান প্রধান শাওন, গ্রীণ তেঁতুলিয়ার হুমায়ুন কবীর, লরিন, ম্যাডোনা, মেরাজুল, মাসুদ রানা, আনোয়ার রতন সহ তেঁতুলিয়ার পরিবেশবাদী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনটি পর্যায়ক্রমে পাঁচ শতাধিক হতদরিদ্র ও অসহায় মানুষকে ত্রাণ বিতরণ করবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর